রিফান্ড এবং রিটার্ন পলিসি

ARDIPONNO-এ আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। কোনো পণ্য ফেরত বা রিফান্ডের প্রয়োজন হলে নিচে উল্লেখিত শর্ত ও নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। যেকোনো রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র পরিশোধিত মূল্য ফেরতযোগ্য হবে।

কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবেঃ

  • পণ্যে ত্রুটি, ড্যামেজ, ভুল বা অসম্পূর্ণ পণ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণসহ রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
  • সেলারের কাছে অর্ডার করা পণ্য না থাকলে রিফান্ডের আবেদন করা যাবে।
  • একসাথে একাধিক পণ্য অর্ডার করলে কোনো পণ্যের ডেলিভারিতে দেরি হলে অন্যান্য পণ্য পাওয়ার জন্য অপেক্ষা করুন অথবা অর্ডার ট্র্যাক করুন।
  • ৩০ কার্যদিবসের মধ্যে পণ্য না পৌঁছালে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
  • ARDIPONNO-এ পণ্য এক্সচেঞ্জ করার কোনো ব্যবস্থা নেই।
  • কোনো কারণে অর্ডার বাতিল হলে SSL পেমেন্ট গেটওয়ে চার্জের ২.৫% কেটে অবশিষ্ট টাকা রিফান্ড করা হবে।
  • ভঙ্গুর পণ্যের ১০% এর বেশি ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে প্রমাণসহ রিফান্ডের আবেদন করা যাবে।
মিসিং পণ্যের রিফান্ড নির্দেশনা:
  • প্যাকেট খোলার সময়ের আনবক্সিং ভিডিও থাকতে হবে।
  • বক্সের উপরের স্টিকার এবং ভিতরের ইনভয়েসের পরিষ্কার ছবি সংরক্ষণ করতে হবে।
  • নির্ভুলতার জন্য প্রাপ্ত সব পণ্যের ওজন করে ওজনের ছবিও রাখতে হবে।
  • সাইজ, কালারসহ মিসিং পণ্যের বিস্তারিত তথ্য ও পরিষ্কার ছবি দিতে হবে।
  • প্রয়োজন হলে অর্ডারের সব পণ্য আমাদের ওয়্যারহাউজে ফেরত পাঠাতে হতে পারে।
  • পণ্য মিসিং সংক্রান্ত অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

রিফান্ডের সময়ঃ ৭–১০ কার্যদিবস। তবে ব্যবহৃত পেমেন্ট মেথড ও সংশ্লিষ্ট পেমেন্ট সেবাদাতার ওপর ভিত্তি করে সময় কম-বেশি হতে পারে।

কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবেঃ

পণ্যের কালার বা সাইজ অর্ডারের সাথে না মিললে পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নের জন্য আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর ARDIPONNO-এর টিম প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ যাচাই করে রিটার্ন গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবেনাঃ
  • পণ্য পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অবহিত না করলে।
  • স্ক্রিন বা ডিভাইসের কারণে পণ্যের কালার সামান্য ভিন্ন দেখালে।
  • সাইজে ১–৪ ইঞ্চি পর্যন্ত স্বাভাবিক তারতম্য থাকলে।
  • শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ বা কোয়ালিটি নিয়ে অসন্তুষ্ট হলে।
  • পণ্য ব্যবহার, ধোয়া বা পরিবর্তন করা হলে।
রিটার্নের শর্তসমূহ:
  • পণ্য অবশ্যই অব্যবহৃত ও ধৌত না করা অবস্থায় থাকতে হবে।
  • অরিজিনাল ট্যাগ, ম্যানুয়াল ও প্রয়োজনীয় এক্সেসরিজ সংযুক্ত থাকতে হবে।
  • পণ্যটি অরিজিনাল প্যাকেটসহ নিরাপদভাবে প্যাক করে ফেরত দিতে হবে।
  • কাস্টমস কর্তৃক আমদানিতে নিষিদ্ধ পণ্য অথবা এয়ার শিপমেন্টের আওতাভুক্ত নয় এমন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী পরিশোধিত মূল্যের ২.৫% কেটে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।
কিভাবে রিফান্ড/রিটার্ন আবেদন করবেন?
  1. আপনার ARDIPONNO অ্যাকাউন্টে লগইন করুন।
  2. My Order-এ গিয়ে Manage Order অপশনে ক্লিক করুন।
  3. যে পণ্যের রিফান্ড বা রিটার্নের জন্য আবেদন করতে চান সেটি নির্বাচন করুন।
  4. প্রয়োজনীয় ছবি, ভিডিও ও তথ্য সংযুক্ত করে আবেদন সম্পন্ন করুন।
  5. অনুমোদন পাওয়ার পর পণ্যটি সতর্কতার সাথে প্যাক করে আমাদের নির্ধারিত ঠিকানায় ফেরত পাঠান।
  6. পণ্য পাঠানোর আগে অবশ্যই ARDIPONNO কর্তৃপক্ষকে ফোন করে অবহিত করতে হবে।
  7. পণ্য ফেরত পাঠানোর পর কুরিয়ার কর্তৃপক্ষের মাধ্যমে পণ্য হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে, তা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Category Cart Shop Chat
Welcome Back
Create Account